বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Logo

বরিশালে গ্রামীণ ব‍্যাংকসহ ২ পয়েন্টে অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরিশালে গ্রামীণ ব‍্যাংকের জোনাল অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে এসব ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুস্কৃতকারী নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে থাকা গ্রামীণ ব‍্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা পেট্রোল ঢেলে ৩ তলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। তবে ভবন মালিক ও আশপাশের লোক টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে।

এ ছাড়া প্রায় একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭/৮ জনের একটি দল বলে জানান জহিরুল ইসলাম। সেখানেও আশপাশের লোকেরা টের পেলে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে পুলিশ।

ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থায় নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com