বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Logo

জগন্নাথের পর এবার ববি’র ৫ কর্মকর্তাকে মারধর ছাত্রদলের

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ কর্মকর্তাকে মারধর করা হয়েছে। বুধবার শাখা ছাত্রদল সভাপতি মোশাররফের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন– অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।

শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেব না।

শাখা ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।  প্রচলিত আইনে তাদের বিচার হবে।

গত সোমবার একই অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করে ছাত্রদল। পরে পাঁচজনকেই চাকরি থেকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই কর্মকর্তাকে মারধর

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মকর্তাকে মারধর ও প্রশাসন ভবনের গোপনীয় শাখার কক্ষের দরজা ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে। গতকাল সংগঠনটির শাখা আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুজন হলেন সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুনের দাবি, চন্দনের বিরুদ্ধে ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। অফিসে গিয়ে তারা তাঁকে ছাত্রলীগের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করা অবস্থায় ধরেন। এসময় ফোন চেক করতে চাইলে তিনি না দেওয়ায় ছাত্রদলের ছেলেরা তাঁকে চড়-থাপ্পড় দেন। আর মেহেদী হাসানকে মারধরের বিষয় ভুল বোঝাবুঝি ছিল বলে জানান তিনি। বিষয়টি নিয়ে তারা পরবর্তীতে ওই কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com