March 9, 2026, 12:26 pm

News Headline :

মায়ের ডাক’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত

বিপ্লবী ডেস্ক ॥
‘মায়ের ডাক’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব এবং চিত্রগ্রাহক আহমেদ হিমু। মায়ের ডাক-এর আহ্ববায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, আনিসুর রহমান খোকন এমপি, হুম্মাম কাদের চৌধুরী এমপি, তথ্য সচিব মাহাবুবা ফারজানা এবং আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ‘মায়ের ডাক’র বিষয়ে নির্মাতা লাবিব বলেন, গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মায়ের ডাক-এর অনুষ্ঠানে আসলে আবেগ ধরে রাখতে পারি না। মায়ের ডাক-এর চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুম-এর সত্যিকার ইতিহাসটা উঠে আসুক। তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী বলেন, আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে এটা ভালো দিক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com