শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার ‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ আকভানের প্রভাবে মনপুরা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত সব দলের ঐক্য চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভুতুম প্যাঁচার গল্প ‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

সব দলের ঐক্য চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কল্যাণে সব দলের ঐক্য কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের জেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছিল, তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ২০২৪ সালের আগস্টের পর বিএনপি এবং এর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—প্রত্যেকেই নিজ নিজ আদর্শে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা দেশের মানুষ আবার ভুল করেছি। যাদের আমরা স্টিয়ারিংয়ের আসনে বসালাম, দেখলাম পুরোনোকেই নতুনভাবে শাড়ি পরিয়ে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা দলের নামে যা করছেন—জ্বালাও-পোড়াও ও থানা জ্বালিয়ে দিচ্ছেন, এটা কোনো কল্যাণের রাজনীতি নয়। আপনারা কী চান? আসুন আমরা সবাই এক হয়ে, সব দল মিলে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করি। ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ—এগুলো পরিহার করি। দেশের ৯২ শতাংশ মুসলমানকে সামনে রেখে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, তবে ইতিহাস বলছে একটি স্বর্ণযুগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।

ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব (জয়েন্ট সেক্রেটারি জেনারেল) মাওলানা মুহাম্মদ আল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় ও জেলা নেতা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা কমিটির (উত্তর শাখা) সভাপতি মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা এবং জেলা কমিটির (উত্তর) সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

সকাল থেকে বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জেলা ও বিভিন্ন উপজেলার যুব নেতারা সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে আগের কমিটি বিলুপ্ত করে নতুন জেলা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। নতুন কমিটিতে ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচএম হাবিবুল্লাহকে সহ-সভাপতি এবং বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে নতুন কমিটির নেতাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com