শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার ‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ আকভানের প্রভাবে মনপুরা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত সব দলের ঐক্য চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভুতুম প্যাঁচার গল্প ‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়ির পানির ট্যাংকের ভেতর লুকানো অবস্থায় ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাই করা একটি রহস্যময় প্লেট উদ্ধার করেছে পুলিশ।

বস্তুটি কথিত ‘ম্যাগনেটিক পিলার’ কিনা, তা নিয়ে এলাকায় নানা কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আশিক নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজনগর এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রশাসনকে গোপনে তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বাড়িটিতে কয়েক দফা তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয় এবং আশিক নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয়দের দাবি, আটক আশিক ঢাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে কথিত ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি আসলেই কী, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই এর প্রকৃত পরিচয় জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com