March 17, 2026, 10:53 am

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খা নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার বিকেলে উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেন প্যাদাকে দুই লাখ টাকা এবং এনামুল সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অবস্থিত বালু মহালের ইজারা বাতিল করা হলেও একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন আসছে । অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে ভাঙন দেখা দিয়েছে। তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com