March 18, 2026, 12:55 pm
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় বরিশাল ঈদগা মাঠে। এখানে ইমামতি করবেন আলহাজ্ব কাজী আব্দুল মান্নান। বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুইটি জামাতে অনুষ্ঠিত হবে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় দ্বিতীয় জামাত সকাল দশটায়। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল আটটা ৩০ মিনিটে এবং সকাল ১০ঃ৩০ মিনিটে। পোট রোড কেরামতিয়া জামে মসজিদে সকাল সাতটায় দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে মসজিদে সকাল আটটা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নেছারাবাদ দরবার শরীফে সকাল ৮ টা ৩০ মিনিটে, চরমোনাই ঈদগা মাঠে সকাল আটটা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল আটটা থেকে ১১ টার মধ্যে অনুষ্ঠিত হবে।
Leave a Reply