March 17, 2026, 10:53 am
স্টাফ রিপোর্টার॥
বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়। আকন কুদ্দুসুর রহমানের ছাত্র রাজনীতি শুরু হয় ১৯৮৫ সালে ঢাকা কলেজ থেকে। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে। তিনি ১৯৮৩ সালে গৌরনদী
উপজেলার মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দেন। ১৯৮৫ সালে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষয় দেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে তিনি এলএলবি সম্পন্ন করেন। রাজনৈতিক অঙ্গনে তার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নির্বাচিত ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির ১নং সহকারী প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে, গৌরনদী উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে, নির্বাচিত ভোটে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করে। এছাড়াও তিনি নির্বাহী কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে থাকেন।
Leave a Reply