বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Logo

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে: নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম / ৪৮ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব ও সতর্কবার্তা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সেখানে সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং নির্যাতন চলছে। তিনি সতর্ক করে বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে আমরা প্রমাণ করে দেব যে, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ হবে বাংলাদেশ।” তিনি সবাইকে সাম্প্রদায়িক উসকানিতে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বিএনপির তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তাদের আসল রূপ উন্মোচিত হয়েছে। তিনি বলেন, “তারা কখনোই সংস্কারের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না। তাই জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের মূল দায়িত্ব এখন এনসিপি-কেই নিতে হবে।”

রাজনৈতিক আলোচনার পাশাপাশি দেশে হামের প্রকোপ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারকে দ্রুত পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, “চিকিৎসার অভাবে যেন আর একটি শিশুও মারা না যায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com