বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণের সময়ের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল বরিশালে ‘বুবি ট্র্যাপ’: বিস্ফোরণের ৯ দিন পর দগ্ধ নারীর মৃত্যু বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার

রিয়ালের ড্রেসিংরুমে আবার বিশৃঙ্খলা, হাসপাতালে এক খেলোয়াড়

প্রতিবেদকের নাম / ৩৩ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬

ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনির মধ্যে গতকাল হাতাহাতির পর রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের চাপা উত্তেজনা এখনো কাজ করছে। বরং গত কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপের দিকে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, ড্রেসিংরুমের ভেতরে নতুন ঘটনা ঘটেছে, যা আরও ‘বেশি গুরুতর’। ক্লাব জরুরি মিটিং ডাকতে বাধ্য হয়েছে। এমনকি ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও ভাবতে শুরু করেছে তারা।

ভালভার্দে ও শুয়োমেনির মধ্যে বিবাদের সবশেষ পর্বকে ‘খুবই গুরুতর’ বলেছেন ড্রেসিংরুম সংশ্লিষ্ট কয়েকজন। দুই খেলোয়াড়ের মধ্যে আরেকবার বাগবিতণ্ডা শুরু হলে দলের কয়েকজন সদস্য তাদের থামান। ঘটনার জেরে উরুগুয়ান মিডফিল্ডারকে হাসপাতালে যেতে হয়েছে চিকিৎসা নিতে।

ড্রেসিংরুমের আভ্যন্তরীণ সূত্রগুলো মার্কা-কে জানিয়েছে, সকালে শুয়োমেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন ভালভার্দে। পুরো সেশনজুড়ে এই ঘটনা গুমোট পরিবেশ তৈরি করে। অনুশীলনের পর ড্রেসিংরুমের মধ্যে মারামারিতে পরিস্থিতি আরও খারাপ হয়।

দুই খেলোয়াড়ের সংঘাত চলাকালে ভালভার্দে আঘাত পান এবং ক্ষত নিয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। যদিও প্রতিবেদন বলছে, অনিচ্ছাকৃতভাবে আঘাত করেছেন শুয়োমেনি। এই ঘটনার কয়েক মিনিট পর রিয়ালের সিইও হোসে অ্যাঞ্জেল সানচেজের উপস্থিতিতে জরুরি বৈঠক ডাকা হয়। অভূতপূর্ব সংকটকালীন বৈঠক চলাকালে কোনো খেলোয়াড় ট্রেনিং কমপ্লেক্স ছেড়ে যাননি।

রিয়ালে এই পরিবেশকে চরম উত্তেজনাপূর্ণ হিসেবে বর্ণনা করা হচ্ছে। চাপ, আভ্যন্তরীণ বিভাজনের কারণে তৈরি হওয়া এই সমস্যার সমাধান শিগগিরই হচ্ছে না বলে শঙ্কা কারও কারও। অথচ রোববার এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com