রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

মায়ামিতে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

প্রতিবেদকের নাম / ১৩ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। এ সময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির এ সংখ্যা নিশ্চিত করেছেন মায়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। তবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই–কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, গতকাল রোববার মায়ামির স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে উড়াল দিয়েছিল।

এফএএ আরও জানায়, অবতরণের সময় কার্গো উড়োজাহাজটি পাশের সড়কে ছিটকে পড়ে। এ সময় সেটি ওই সড়কে থাকা ‘একাধিক’ গাড়িতে আঘাত করে। পরে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আগুনের শিখা আর ব্যাপক ধোঁয়া ছিল।

দুর্ঘটনার পরপর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কার্গো উড়োজাহাজটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল, তা এখনো জানা যায়নি। ওই সড়কে কতটি গাড়িতে উড়োজাহাজটি আঘাত করেছে, তা-ও জানা যায়নি।

অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেছেন, ‘ঠিক কী ঘটেছে, তা জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ আর কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com