মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Logo

৮ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আজ ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৮০ – কুলিকভোর যুদ্ধে রুশ সেনারা তাতার এবং মঙ্গোল সেনার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।

১৪৪৯ – ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।

১৫০৪ – মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচন করা হয়।

১৫১৪ – ‘অরসা’ যুদ্ধ শতাব্দীর একটি বড় যুদ্ধ। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।

১৭৬৩ – ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসি দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং ব্রিটেন ওই চুক্তির প্রতি সমর্থন জানায়।

১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।

১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।

১৯০৩ – বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।

১৯০৭ – সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুয়োমিনটাং গঠন করেন।

১৯৪১ – জার্মানির নাৎসি বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।

১৯৪৩ – মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৫১ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।

১৯৫২ – জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।

১৯৫৪ – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬১ – ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান।

১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

১৯৬৬ – জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয়, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।

১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।

১৯৮১ – যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ – চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সি যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বয়সি খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।

২০০১ – সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।

২০২২ – দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি।

জন্ম

১৫৮৮ – মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।

১৭৬৭ – আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।

১৮৩০ – ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী ফরাসি কবি।

১৮৯২ – হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।

১৯০৩ – অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।

১৯১২ – কমরুদ্দীন আহমদ, লেখক ও রাজনীতিক।

১৯১৮ – ডেরেক রিচার্ড বার্টন, নোবেলজয়ী জৈবরসায়নবিদ বিজ্ঞানী।

১৯১৯ – নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।

১৯২৬ – ভুপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় সঙ্গীতশিল্পী।

১৯৩৩ – আশা ভোঁসলে, ভারতীয় গায়িকা।

১৯৪৫ – শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী।

১৯৫৫ – ইমদাদুল হক মিলন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।

১৯৫৬ – অঞ্জু ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী।

মৃত্যু

১৯৩৩ – প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ।

১৯৩৯ – স্বামী অভেদানন্দ, হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।

১৯৪৩ – জুলিয়াস ফুচিক, চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী।

১৯৪৯- রিচার্ড স্ট্রস, জার্মানির বিখ্যাত সঙ্গীতজ্ঞ।

১৯৫৫ – অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।

১৯৬৫ – হেরমান স্টাউডিঞ্জার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।

১৯৮৭ – শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।

২০১৯ – ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।

২০২২ – ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com