রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

সকালের নাস্তায় এড়িয়ে চলুন এসব খাবার

প্রতিবেদকের নাম / ১৭ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সকালে কী খাবেন তার উপর অনেকটাই নির্ভর করে দিনটি কেমন যাবে। কারণ দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। চিকিৎসকদের মতে, খাদ্যগ্রহণের নিয়ম হওয়া উচিত ‘পিরামিড রুল’ মেনে। দিনের প্রথম খাবার তাই ভারী হওয়া উচিত। এক্ষেত্রে কোন খাবারটি উপকারী আর কোন খাবারটি ক্ষতিকর তা নিয়ে সন্দিহান অনেকেই। অনেকের সকালের খাবারের তালিকায় এমনকিছু থাকে যা পেট ভরালেও শরীরের জন্য ক্ষতিকর।

সকালের নাশতায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত—

ভাজা খাবার: সকালের নাশতায় ভাজাপোড়া ধরনের খাবার পাচনতন্ত্রের জন্য ক্ষতিকর। উচ্চ-ক্যালোরি সম্পন্ন খাবার দিয়ে দিন শুরু করলে শরীর প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না।

চিনিযুক্ত খাবার ও অতিরিক্ত মসলা দেওয়া খাবার: ডোনাট, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট, এবং চিনিযুক্ত সিরিয়াল জাতীয় খাবার সকালের নাশতায় বর্জন করা উচিত। শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা, এই খাবারগুলো দ্রুত শক্তি বাড়ায়, কিন্তু পরবর্তীতে তা স্বাস্থ্যের জন্য খারাপ হয়। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলা উচিত।

চিনিযুক্ত পানীয়: ফলের রস, এনার্জি ড্রিংকস এবং মিষ্টি কফির মতো পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে শর্করা থাকে। এসব চিনিযুক্ত পানীয় দিয়ে দিন শুরু করলে শরীর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে। এর পরিবর্তে পানি, ভেষজ চা বা মিষ্টি ছাড়া পানীয় বেছে নিন। কফি খেতে চাইলে দুধ ছাড়া কফিতে প্রাকৃতিক মিষ্টি যেমন-মধু দিয়ে খেতে পারেন।

সাইট্রাস ফল: সকালে ফল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। এটি হজম-প্রক্রিয়াকেও ধীর করে দেয়। তাই সকালের খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না।

প্রক্রিয়াজাত মাংস: সসেজ এবং বেকনের মতো প্রক্রিয়াজাত মাংসে সাধারণত সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট এবং প্রিজারভেটিভ বেশি থাকে। এ ধরনের মাংস নিয়মিত খেলে হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বরং টার্কি বা মুরগির মতো চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার রাখতে পারেন সকালের নাশতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com