সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Logo

আগুনমুখায় ধরা রাজা ইলিশ ১২ হাজার টাকায় বিক্রি

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলাসংলগ্ন আগুনমুখা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি নদী তীরবর্তী পানপট্টি আড়তে উন্মুক্ত নিলামে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাটে সোহাগ হাওলাদারের আড়তে মাছটির নিলাম হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন আড়তদার মো. মনির হোসেন।

আড়তদার ও স্থানীয়রা জানান, পানপট্টির জেলে ইয়াকুব মোল্লা শনিবার ভোররাতে আগুনমুখা নদীতে মাছ ধরতে জাল ফেলেন। জাল টেনে তোলার সময় বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রাজা ইলিশটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বিক্রির জন্য পানপট্টি লঞ্চঘাট সোহাগ হাজীর আড়তে আনা হলে খবর ছড়িয়ে পড়ে। বড় ইলিশটি দেখতে ও কিনতে ঘাটে ভিড় করেন অনেকে। পরে উন্মুক্ত নিলামে আড়াই কেজি ওজনের ইলিশটির সর্বোচ্চ দর উঠে ১২ হাজার টাকা। শেষপর্যন্ত গলাচিপা আড়তদার মনির হোসেন মাছটি কিনে নেন।

জেলে ইয়াকুব মাঝি বলেন, শনিবার আগুনমুখা নদীতে জাল ফেলার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই মাছটি ধরা পড়ে। পরে রোববার সকালে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও আড়তে নিলামে তোলা হয়।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুনবী বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি জেলের জালে ধরা পড়লেও বিষয়টি অন্যান্য জেলেদের জন্য আশার আলো দেখাচ্ছে। সামনে অন্যান্য জেলের জালে বড় ইলিশ ধরা পড়বে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com