রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

পথচারীকে বাঁচাতে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১৫

প্রতিবেদকের নাম / ১১ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল-ঢাকা মহাসড়কে এক পথচারীকে বাঁচাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিক বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছলে পথচারীকে বাঁচাতে বাসটি ব্রেক ফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিমানবন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com