মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
জেলের জালে বিরল ‘কিং চান্দা’ আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার নানির হাত ফসকে বাসে পিষ্ট নাতি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং কানের দুল ও আংটি বিক্রিকে কেন্দ্র করে বিষ পানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে শ্যালিকার সঙ্গে পরকীয়া, স্ত্রীকে হোটেলে নিয়ে হত্যায় প্রকৌশলীর যাবজ্জীবন চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার লালমোহনে মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫ ঢাকায় মেয়র পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, তিন দলের তিন ধরনের প্রার্থী বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

কানের দুল ও আংটি বিক্রিকে কেন্দ্র করে বিষ পানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে নুরুন্নাহার (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. রফিকুল ইসলাম (৪৫) আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড় মাছুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণের কানের দুল ও হাতের আংটি বিক্রি করা নিয়ে রফিকুল ইসলাম ও নুরুন্নাহারের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তারা দুজনই কীটনাশক পান করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে নুরুন্নাহারের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

 

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নুরুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হবে। তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com