মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
জেলের জালে বিরল ‘কিং চান্দা’ আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার নানির হাত ফসকে বাসে পিষ্ট নাতি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং কানের দুল ও আংটি বিক্রিকে কেন্দ্র করে বিষ পানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে শ্যালিকার সঙ্গে পরকীয়া, স্ত্রীকে হোটেলে নিয়ে হত্যায় প্রকৌশলীর যাবজ্জীবন চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার লালমোহনে মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫ ঢাকায় মেয়র পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, তিন দলের তিন ধরনের প্রার্থী বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

নানির হাত ফসকে বাসে পিষ্ট নাতি

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়ায় নানা-নানির চোখের সামনে বিআরটিসি বাসের চাপায় মাহির নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের হাজীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিআরটিসি বাস ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি এসি বাসটি হাজীপুর পল্লীবিদ্যুতের সাবস্টেশনের কাছাকাছি পৌঁছায়। এ সময় রাস্তার পূর্বপাশ দিয়ে নানির হাত থেকে ফসকে দৌড় দিয়ে পশ্চিম পাশে থাকা নানা ওহিদ শিকদারের কাছে যাওয়ার সময় বাসের সামনের চাকার নিচে পড়ে মাহির। রাস্তার দুই পাশে থাকা নানা-নানির চোখের সামনেই মৃত্যু হয় শিশুটির।

জানা যায়, রোববার কুয়াকাটার তাজেপাড়া গ্রামের মহিউদ্দিন বিশ্বাস ও সুমি বেগমের সঙ্গে একমাত্র ছেলে মাহির ও মেয়ে নিয়ে হাজীপুর গ্রামের নানা ওহিদ শিকদারের বাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে শিশুটিকে সঙ্গে নিয়ে নানা-নানি বিআরটিসি বাস যোগে বরিশাল বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।

 

ওসি নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাস ও চালকের নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com