মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
জেলের জালে বিরল ‘কিং চান্দা’ আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার নানির হাত ফসকে বাসে পিষ্ট নাতি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং কানের দুল ও আংটি বিক্রিকে কেন্দ্র করে বিষ পানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে শ্যালিকার সঙ্গে পরকীয়া, স্ত্রীকে হোটেলে নিয়ে হত্যায় প্রকৌশলীর যাবজ্জীবন চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার লালমোহনে মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫ ঢাকায় মেয়র পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, তিন দলের তিন ধরনের প্রার্থী বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

গ্রেফতার আব্দুর রইচ সেরনিয়াবাত (৭৩) ওই এলাকার মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে এবং আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য।

‎পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করে সড়কে মিছিল করার প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেফতার দেখানো হয়।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com