রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

ভোলায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদকের নাম / ১৬ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ভোলায় আইনশৃঙ্খলা চরম অবনতি ঠেকাতে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক করেছেন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি যেকোনো মূল্যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি দেখভালের জন্য তিনি এ জেলার দায়িত্বে রয়েছেন।

ওই বৈঠকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সুপার, কোস্টগার্ডের জোনাল কমান্ডারসহ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করা হবে। বর্তমান সরকার প্রধান কোনো অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন না। আমরাও দিচ্ছি না।

এ সময় সাংবাদিকরা আইনশৃঙ্খলার বিষয় ও দুর্নীতি বিষয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, সব হাটবাজারসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে। বৃহস্পতিবার থেকে  জেলা প্রশাসক ও পুলিশ সুপার বসে ঠিক করবেন কোথায় কোথায় ক্যামেরা বসানো হবে। কোথায় কী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, তার দলের কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী জানান, তার দপ্তর থেকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জন্য নাগরিক হাউস তৈরি করা হবে। তিনি ভোলার গ্যাস দিয়ে উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com