বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Logo

কাউন্টির শীর্ষ লিগে ফিরল হাসান–খালেদদের কেন্ট

প্রতিবেদকের নাম / ৬ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কাউন্টি ক্রিকেটে আলো ছড়ানো দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দল কেন্ট পেয়ে গেল কাঙ্ক্ষিত সাফল্যের দেখা। প্রমোশন পেয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্তর ডিভিশন ওয়ানে জায়গা করে নিয়েছে দলটি।

আজ ডিভিশন টুর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় এক বছর পর শীর্ষ স্তরে ফিরল কেন্ট। দলটির এই সাফল্যের পথে হাসান ৪ ম্যাচে ২৬ উইকেট ও খালেদ ৩ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটিতে দুটি বিভাগে খেলা হয়। ৮ দলের ডিভিশন টু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল পরের মৌসুমে ১০ দলের ডিভিশন ওয়ানে জায়গা করে। আর ডিভিশন ওয়ানের নিচের দুটি দল নেমে যায় ডিভিশন টুতে।

চলতি মৌসুমে ডিভিশন টুতে চ্যাম্পিয়ন হয়েছে ডারহাম, কেন্ট দ্বিতীয়। মৌসুমের শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে হারিয়েছে গ্লস্টারশায়ারকে। তবে এই ম্যাচ শেষ হওয়ার আগেই মিডলসেক্সের কাছে নর্দাম্পটনশায়ারের হারে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় হয় কেন্টের। ১৪ ম্যাচ শেষে কেন্টের পয়েন্ট ১৯৮, নর্দাম্পটনশায়ারের ১৯১।

মৌসুমের শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছেন খালেদ
মৌসুমের শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছেন খালেদকেন্ট

অথচ গত মৌসুমে ডিভিশন টুয়ের তলানিতে থেকে শেষ করেছিল দলটি। তাদের ওপরে থাকা নর্দাম্পটনশায়ারের সঙ্গে ব্যবধান ছিল ২৯ পয়েন্টের।

কেন্টের এই ঘুরে দাঁড়ানোর পেছনে মৌসুমের শেষ দিকে দারুণ অবদান রেখেছেন বাংলাদেশের দুই পেসার হাসান ও খালেদ। বিসিবির ডাকে ফিরে আসার আগে হাসান কেন্টের হয়ে ৪ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।

মৌসুমের শেষ দিকে যোগ দেওয়া খালেদও খেলেছেন দুর্দান্ত। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের ৭ উইকেটের জয়ে ৮ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ওই জয় কেন্টকে প্রমোশনের লড়াইয়ে শক্ত অবস্থানে নিয়ে যায়। যা আজ প্রমোশনে রূপ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com