বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Logo

প্রথম দিনেই জোড়া টাইব্রেকার রোমাঞ্চ, আঞ্চলিক ফাইনালে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি

প্রতিবেদকের নাম / ৪ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম দিনের দুই ম্যাচেই টাইব্রেকার রোমাঞ্চে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬। রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের প্রথম দিনের দুটি ম্যাচই নির্ধারিত ৭০ মিনিটে ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শুটআউটে।

প্রথম ম্যাচে জিতেছে পঞ্চগড়ের টুস্টার ফুটবল একাডেমি, দ্বিতীয়টিতে টুকু ফুটবল একাডেমি। এর মধ্যে টুকু ফুটবল একাডেমি রংপুর অঞ্চলের আঞ্চলিক ফাইনালে টিকিট কেটেছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দেশের নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দুই একাডেমি সদ্যপুষ্করিণী এসসি, রংপুর ও টুস্টার ফুটবল একাডেমি, পঞ্চগড়। ২৭ মিনিটে জান্নাতুল আক্তারের গোলে এগিয়ে যায় টুস্টার। দুই মিনিট পরই শিলা গোল করে সদ্যপুষ্করিণীকে সমতায় ফেরান।

১-১ ম্যাচ শেষে টাইব্রেকারে সদ্যপুষ্করিণীর একটি শট আটকে দেন টুস্টারের গোলকিপার। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ের আনন্দে মেতে ওঠে টুস্টার একাডেমি।

টুস্টারের জয়ে ম্যাচসেরা হন জান্নাতুল। পুরস্কার তুলে দেন আফঈদা খন্দকার ও মোখছেদুল কামাল। উপস্থিত ছিলেন কামরুন্নাহার ডানা

জয়ী দলের জান্নাতুল ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা ও ক্রেস্ট পেয়েছেন। ভবিষ্যতে সাবিনা খাতুনদের মতো ফুটবলার হওয়ার আশা তাঁর। জান্নাতুলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার আফঈদা খন্দকার, টুর্নামেন্ট কমিটির প্রধান কামরুন নাহার ডানা ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্টার নিউজের সিইও মোখছেদুল কামাল। উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

টাইব্রেকারে জয়ের পর টুস্টার ফুটবল একাডেমির খেলোয়াড়েরা

একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওহাব ফুটবল একাডেমি ও টুকু ফুটবল একাডেমি। এই ম্যাচও ৭০ মিনিটে ১-১ স্কোরলাইনে শেষ হয়। ৩৩ মিনিটে তৃপ্তি রানীর গোলে এগিয়ে যায় ওহাব ফুটবল একাডেমি। ৪০ মিনিটে টুকুর তৃষা আক্তার সমতায় ফেরান টুকু একাডেমিকে। টাইব্রেকার–পরীক্ষায় টুকু একাডেমি চার শটের সব কটি জালে পাঠালেও ওহাব একাডেমি পেরেছে মাত্র একটি। ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে আঞ্চলিক ফাইনালে উঠে যায় টুকু একাডেমি।

টুকু একাডেমি–ওহাব একাডেমি ম্যাচে নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হয়

জয়ী দলের নিসা খাতুন টাইব্রেকারে দুটি শট রুখে ম্যাচসেরার পুরস্কার জেতেন। উচ্ছ্বসিত নিসা ক্রেস্ট হাতে নিয়ে বলেন, ‘আমরা প্রথমার্ধে একটু এলোমেলো খেললেও পরে গুছিয়ে উঠেছি। আর টাইব্রেকারে জিততে পারাটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আশা করি আমরা রংপুর অঞ্চলের সেরা হয়ে চূড়ান্ত পর্বে যেতে পারব।’

রংপুর অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে কারা লড়বে, তা নির্ধারিত হবে আগামীকাল। রোববার সকালে প্রথম ম্যাচে টুস্টার ফুটবল একাডেমির প্রতিপক্ষ প্রথম রাউন্ডে ‘বাই’ পাওয়া ঠাকুরগাঁওয়ের শক্তিশালী রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি। এই ম্যাচের জয়ী দলটি একই মাঠে বেলা আড়াইটায় আঞ্চলিক ফাইনালে মুখোমুখি হবে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমির।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬–এর উদ্বোধন হয়

এর আগে আজ সকালে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে দেশের নারী ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করার এই নতুন মঞ্চের শুভ সূচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com