বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Logo

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

প্রতিবেদকের নাম / ৬ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনের পর আবারও মন্ত্রিসভায় ফিরলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বেন-গভিরকে ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর কারাকক্ষে গিয়ে তাকে সরাসরি হুমকি দিতে দেখা যায়। তিনি সালামেহকে বলেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

ভিডিওটির সঙ্গে দেওয়া এক বিবৃতিতে বেন-গভির জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রী হলে সালামেহর মতো বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন’।

 

একই বিবৃতিতে তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা জানান।

উল্লেখ্য যে, হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলে বন্দি আছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হচ্ছে।

বেন-গভিরের প্রকাশ করা ভিডিও নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ভিডিওটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com