শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Logo

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

প্রতিবেদকের নাম / ৪ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫৯ জন। এ ছাড়া ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ ও হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৯। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৬৯। এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে এবং একজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।
হামের উপসর্গে মোট মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৬ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৩, চট্টগ্রামে ৮৩, ময়মনসিংহে ৭৯, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহে ৬৮, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ১২ জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com