শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Logo

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

প্রতিবেদকের নাম / ৩ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী পরিবহণের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পার্শ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

নিহত তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির যাত্রীবাহী সুরভী পরিবহণের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিক ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক পরিবহণটিকে আটক করতে সক্ষম হলেও চালকসহ স্টাফরা পালিয়ে গেছে।

এ ঘটনায় পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে।

পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন আরও জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com