শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরিশালের হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া ‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গলাচিপা উপজেলার বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায় ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল নগরীর ভাটিখানা তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনতাই বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।  বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও যশোরে।

এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। বাতাসের গতি ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com