রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ ৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি শের-ই-বাংলা মেডিকেল মেঝেতে গাদাগাদি করে রেখে চিকিৎসা, ডেঙ্গু রোগীরও চাপ প্রতিদিন রোগী ভর্তি প্রায় ৩ হাজার ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক! নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর… মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা প্রশ্নপত্র তৈরি, ছাপা, বাঁধাই এক কক্ষে, তবু ফাঁস রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। এ ছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার কথা বলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। খবর আলজাজিরার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাটি অগ্রহণযোগ্য এবং এ বিষয়ে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হুথিদের যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যা করেছে তা অত্যন্ত খারাপ।’

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া উচিত কি না, তা তিনি বিবেচনা করছেন।

তিনি বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা সবেমাত্র সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে পেরেছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হুথিদের হামলায় একজন আমেরিকান নিহত হয়েছেন এবং তিনি ‘এ ধরনের নিন্দনীয় হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি এক্স বার্তায় লিখেছেন, ‘আমরা সৌদি আরব ও সে দেশের জনগণের পাশে আছি এবং হতাহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে চালানো সবচেয়ে প্রাণঘাতী এই হামলায় বিমানবন্দরে ১২ জন নিহত ও শত শত মানুষ আহত হন। এর জেরে সৌদি-নেতৃত্বাধীন জোট রোববার ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।

জোটটি কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য ইরান-সমর্থিত এই গোষ্ঠীটিকে দায়ী করে এবং ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামলাটি একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়েছিল।

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে দীর্ঘ দিনের সংঘাতের সময় হওয়া যুদ্ধবিরতি গত জুলাই মাসে ভেঙে পড়ার পর থেকে সৌদি আরবের ওপর হুথিদের নজিরবিহীন হামলার ধারাবাহিকতায় এই সর্বশেষ হামলাটি ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com