রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ ৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি শের-ই-বাংলা মেডিকেল মেঝেতে গাদাগাদি করে রেখে চিকিৎসা, ডেঙ্গু রোগীরও চাপ প্রতিদিন রোগী ভর্তি প্রায় ৩ হাজার ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক! নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর… মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা প্রশ্নপত্র তৈরি, ছাপা, বাঁধাই এক কক্ষে, তবু ফাঁস রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব নেওয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সরকারি কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুকে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ পদ দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা শুরু হয়।

 

প্রচলিত সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

 

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে আমাদের ভুল ছিল। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই।

 

 

অন্যদিকে, এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, তিনি সরকারি চাকরি করেন। আমাদের রাজনীতিতে তার মৌন সম্মতি রয়েছে। তবে তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমাকে সরকারি ম্যানুয়াল দেখতে হবে এবং তার অবস্থানও যাচাই করতে হবে। অভিযোগ খতিয়ে দেখে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com