রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের

প্রতিবেদকের নাম / ৮ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইসরাইলের তেল আবিব থেকে ভিয়েনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমাতঙ্কের জেরে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে। বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয়ে বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ অক্টোবর) উড়োজাহাজটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে ক্রুরা একটি বোমাতঙ্ক বা হুমকির বার্তা পান। এরপরই বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বিমানটি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুলগেরীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান আকাশেই বিমানটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে আসে।

পরিবহণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ৫৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। তবে নিরাপদে থাকা সবাইকেই বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

 

এএফপি বার্তা সংস্থাকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হওয়ার পর যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ঘটনার তদন্তে বুলগেরীয় পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করে দিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, রোববারের ওই ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে রওনা হয় এবং প্রায় তিন ঘণ্টা পর সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

 

‘ফ্লাইটরাডার২৪’ এর ডাটা বলছে, বিমানটি রাত সোয়া নয়টার দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পরই হঠাৎ দক্ষিণ দিকে মোড় নেয় এবং বুলগেরিয়ার দিকে ফিরে যায়।

এ ছাড়া আরেকটি ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্যমতে, ওই সময়ই বিমানটি জরুরি অবস্থা বোঝাতে বিশেষ ‘স্কোয়াক কোড ৭৭০২’ সংকেত পাঠাতে শুরু করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com