রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, জানুন নিয়ম

প্রতিবেদকের নাম / ১০ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেই ইচ্ছামতো অস্ত্র বহন বা ব্যবহার করার সুযোগ নেই। আত্মরক্ষার প্রয়োজন ছাড়া অস্ত্রের প্রদর্শন, ভয়ভীতি দেখানো কিংবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। একইভাবে অবৈধ অস্ত্র রাখা বা অপরাধের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেও রয়েছে কঠোর শাস্তির বিধান।

বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, নবায়ন ও ব্যবহার নিয়ন্ত্রণে রয়েছে নির্দিষ্ট আইন ও নীতিমালা। ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং ২০১৬ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার আলোকে লাইসেন্সধারীদের অস্ত্র ব্যবহারে নির্ধারিত শর্ত মেনে চলতে হয়।

অস্ত্রের অপব্যবহারে কী শাস্তি?

কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে বা অবৈধ অস্ত্র ব্যবহার করলে অস্ত্র আইন, ১৮৭৮-এর ধারা ১৯, ১৯-২৪-এ বিভিন্ন প্রকারের শাস্তির বিধান রয়েছে। যদি কোনো ব্যক্তি হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে পিস্তল, রিভলবার, রাইফেল, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র দখলে রাখেন, তবে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন; যার মেয়াদ ১৪ বছর পর্যন্ত হতে পারে।

আবার কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডিত বা ৫০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

 

লাইসেন্সধারীরা যেসব নিয়ম মানবেন

লাইসেন্সধারী ব্যক্তিকে অস্ত্র বহন ও ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত শর্ত মেনে চলতে হবে। আত্মরক্ষার প্রয়োজনের বাইরে অস্ত্র প্রদর্শন করে কাউকে ভয় দেখানো বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা আইনি জটিলতা তৈরি করতে পারে।

লাইসেন্সের শর্ত ভঙ্গ, জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি কিংবা আইন অনুযায়ী অন্য কোনো কারণ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারে। অস্ত্র আইনের ১৮ ধারায় লাইসেন্স স্থগিত বা বাতিলের বিধান রয়েছে।

প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা অস্ত্রের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অস্ত্রের প্রয়োজনীয়তা শেষ হলে কীভাবে অস্ত্র জমা দিতে হবে, তা সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত ও প্রযোজ্য নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়।

লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে?

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন, নবায়ন ও ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০২৫ প্রকাশিত হয়েছে। ফলে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, কর-সংক্রান্ত শর্ত ও আবেদনপ্রক্রিয়ার ক্ষেত্রে সর্বশেষ নীতিমালাই অনুসরণ করা জরুরি।

আবেদনের আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালা থেকে শর্তগুলো যাচাই করা উচিত। পুরোনো নীতিমালার তথ্যের সঙ্গে বর্তমান বিধানের পার্থক্য থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com