রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:

গলাচিপায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলেদের হামলায় পুলিশসহ আহত ২

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও এক স্পিডবোটচালক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বুড়াগৌড়াঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোটচালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌড়াঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশ।

সন্ধ্যায় রতনদী তালতলী এলাকায় বুড়াগৌড়াঙ্গ নদীতে দুটি জাল তুলতে গেলে দ্রুতগতির একটি ট্রলার থেকে বৈঠা দিয়ে হামলা চালানো হয়। এতে পুলিশ সদস্য জসিম ও স্পিডবোটচালক শাহজালাল আহত হন।

গলাচিপা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, বুড়াগৌড়াঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিলেন। তারা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিলেন। জাল উদ্ধারের সময় হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রলার এসে হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এতে একজন পুলিশ সদস্য ও স্পিডবোটচালক গুরুতর আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com