রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

‘খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’

প্রতিবেদকের নাম / ৭ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার কোনো বিকল্প নেই। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘একজন বিএনপির নেতা যদি খারাপ কাজ করেন, তাহলে আপনি বিএনপির পরিচয় দিতে পারবেন না।’

 

বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান এসব কথা বলেন।

 

বিএনপির গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গলাচিপা উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন বিএনপি দুই দলে বিভক্ত হয়। দ্বিধাবিভক্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে সমন্বয়হীনতা ও বিবাদ চলমান, তা নিরসনের জন্য তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে বিভাগীয় ও জেলা নেতাদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

 

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান।

 

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com