রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

প্রতিবেদকের নাম / ৪ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ভোলার দৌলতখানে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

 

শুক্রবার (৬ নভেম্বর) ভোলার দৌলতখান মার্কাজ জামে মসজিদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক এই দিনে বন্দিদশা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছিল। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এ অধিকার তিনিই আমাদের দিয়ে গেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন করবেন। যাতে বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের রেখে যাওয়া অমীমাংসিত জমিজমাসহ নানা সমস্যার সমাধান হয় এবং মাদকমুক্ত সমাজ ও এলাকার উন্নয়ন করতে পারেন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান, দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com