বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী পবিপ্রবিতে অধ্যাপকের বিরুদ্ধে শ্যালিকার পিএইচডি মূল্যায়নে বিধি লঙ্ঘনের অভিযোগ পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে সক্রিয় ৫০০ অবৈধ ইটভাটা চিকিৎসককে মারধর করে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপনে থাকা যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট তারেক রহমান-এরদোগানের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারি করার নির্দেশ সব ডিআইজি, কমিশনার ও সীমান্ত জেলার এসপিদের নিয়ে বৈঠক সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম / ৩ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সভাসূত্র জানায়, সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়ন কাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানান। গতকাল সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তিনি আবেদন করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এ আবেদনের বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com