রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

পাকিস্তানকে হারালেই স্বপ্নের ফাইনাল

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

একদিকে ফাইনালে ওঠার স্বপ্ন, অন্যদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মর্যাদার লড়াই। শনিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, অপেক্ষা করছে আবেগ, উত্তেজনা আর স্নায়ুক্ষয়ী এক মহারণের। যে মহারণে হামজা চৌধুরী-ফরহান আলীর বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষার নাম বদলে যাওয়া পাকিস্তান।

২৩ বছরের ট্রফিখরা ঘোচানোর স্বপ্ন যেমন দেখছে লাল-সবুজের দলটি, তেমনি করে ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। দুই ম্যাচে পাঁচ গোল করে কোনো গোল হজম না করেই গ্রুপসেরা হয়েছে স্বাগতিকরা। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থেকে সেমিফাইনালে নামবেন শমিত সোম-রাকিব হোসেনরা। অন্যদিকে পাকিস্তানও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ভারতের বিপক্ষে ২-৩ গোলে হারলেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশেষ করে আক্রমণভাগের গতি, শারীরিক সক্ষমতা এবং বিদেশি লিগে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তি পাকিস্তানকে আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে।

বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে না। পাকিস্তান দলে যোগ দিয়েছেন পাঁচজন বিদেশে খেলা ফুটবলার আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আদিল নবী, আলি আকবর খান ও আবদুল সামাদ। তাদের অন্তর্ভুক্তিতে দলটির শক্তি বেড়েছে। পাকিস্তান অধিনায়ক ইউসুফ বাটও জানিয়েছেন, তারা কোনো একজন খেলোয়াড়কে নয়, পুরো বাংলাদেশ দলকেই গুরুত্ব দিচ্ছেন।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ কোচ থমাস ডুলির কণ্ঠেও ফুটে ওঠেছে পাকিস্তানকে নিয়ে সমীহর কথা, ‘আমি শুরু থেকেই বলে আসছি, প্রতিটি দলই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন হবে। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে
ওরা দারুণ ফল এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। তাই বিষয়টি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। দেশের বাইরে থেকে আসা পাঁচজন খেলোয়াড়েরা অবশ্যই অসাধারণ ফুটবল-জ্ঞ্যান রয়েছে। কারণ ওরা ইউরোপের উচ্চতর স্তরে খেলে। তাই ওদের সামলানোটাও খুব কঠিন হবে। তবে আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল।’

পাকিস্তানকে হারানোর জন্য শীষ্যদের কাছে শ্রীলঙ্কা ম্যাচের মতো পারফরম্যান্স প্রত্যাশা করছেন ভুলি, ‘দুই রাত আগে আমরা যে ম্যাচটি খেলেছি, এরপর আমি দল নিয়ে খুবই সন্তুষ্ট এবং আমাদের ঠিক একই কাজটি করে যেতে হবে। আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি, লড়াকু ফুটবল খেলতে পারি এবং আমরা এটা সমর্থকদের জন্যই করি-আর পাকিস্তানকেও এটা দেখাতে হবে যে আমাদের হারানো সহজ নয়। ওদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না, এটা নিশ্চিত। ম্যাচটা একটা লড়াই হবে, তবে ম্যাচটি নিজেদের দিকে নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ১৮ বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৮ টিতে। ৫টিতে হার এবং সমান ম্যাচ ড্র হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে সাতবারের দেখায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে তিনটিতে, ড্র করেছে দুটি এবং হেরেছে দুটিতে; যেখানে গোল ব্যবধানেও (৭-৩) এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাইটব্যাক সাদ উদ্দিনকে না পাওয়াটা দলের জন্য বড় ধাক্কা। এই পজিশনে কাকে খেলাবেন ভুলি, সেটি ম্যাচের আগে চূড়ান্ত করার কথা। যেই আসবেন, তিনি সাদ উদ্দিনের শূন্যস্থান পূরণ করতে পারবেন বলে বিশ্বাস বাংলাদেশ কোচের।

সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও বাংলাদেশ পেয়েছে মাত্র দুই দিন। তবে বিশ্রামের এই ব্যবধান মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস ডুলির, ‘ম্যাচে অ্যাড্রেনালিন ও প্রাণশক্তি থাকলে এক দিন বা তিন দিন বিশ্রামে কোনো পার্থক্য হয় না। সবকিছু নির্ভর করে মানসিক ও শারীরিক প্রস্তুতির ওপর। দলের ভেতরে এখন কোনো ইগো নেই, সবাই শুধু সাফ জয়ের লক্ষ্যেই একসঙ্গে কাজ করছে।’

দু’দলের লড়াইটা হবে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণের কার্যকারিতা নিয়ে। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সতীর্থদের দায়িত্ব হবে খেলার গতি নিয়ন্ত্রণ বরা এবং আক্রমণভাগে সুযোগ তৈরি করা। শ্রীলঙ্কার বিপক্ষে হামজার গোল ও দুটি অ্যাসিষ্ট তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অন্যদিকে পাকিস্তান চাইবে নিজেদের গতি ও শারীরিক সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করতে। ঘারের মাঠের সমর্থন, হামজার নেতৃত্বগুণ, জামালদের অভিজ্ঞতা আর আক্রমণভাগের ধার কাজে লাগাতে পারলে ফাইনালের টিকিট পাওয়া অসম্ভব নয় বাংলাদেশের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com