বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের ইন্দুরকানীতে চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য ভোররাতে পটুয়াখালীর গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশ ১৬তম কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নে প্রকৃতি সংরক্ষণে জোর বাংলাদেশের নানা কর্মসূচিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত নিবিড় পরিচর্যা চিকিৎসা সেবার উন্নয়নে তাগিদ সিবকন সম্মেলনে বিশেষজ্ঞরা রূপপুরে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে ১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

নানা কর্মসূচিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজার প্রাঙ্গণে তাঁর পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

মঙ্গলবার সকাল ৭টায় মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম। এরপর একে একে ভাসানীর পরিবার, বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, টাঙ্গাইল প্রেস ক্লাব, ন্যাপ ভাসানী, ভাসানী পরিষদসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং  সর্বস্তরের জনতা ভাসানীর মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

দুপুরে ভাসানী চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com