বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের ইন্দুরকানীতে চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য ভোররাতে পটুয়াখালীর গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশ ১৬তম কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নে প্রকৃতি সংরক্ষণে জোর বাংলাদেশের নানা কর্মসূচিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত নিবিড় পরিচর্যা চিকিৎসা সেবার উন্নয়নে তাগিদ সিবকন সম্মেলনে বিশেষজ্ঞরা রূপপুরে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে ১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

ভোররাতে পটুয়াখালীর গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পরপরই ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তা নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুরে গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ভোররাতে তাদের শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নৈশপ্রহরী কিশোরের নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ছুটে এলে তাদের সঙ্গে নিয়ে কিশোর আগুন নেভাতে সক্ষম হন। তবে দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়। এ ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।

ব্যাংক-সংলগ্ন এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান বলেন, ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসি। ব্যাংকে গিয়ে দেখি স্থানীয়দের চেষ্টায় আগুন প্রায় নিভে গেছে। আগুন ভেতরে প্রবেশ করতে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার সকালে ওই ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মীরা পানি দিয়ে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিষ্কার করছেন। এ সময় সেখানে পুলিশের একটি টহল দলও উপস্থিত ছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পেট্রল দিয়ে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com