রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
ইউনিয়ন পরিষদে ভোট প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ল টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ ‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি! নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর কর্মকর্তাদের হেনস্তা করা নিয়ে ববি ছাত্রদলের বিরোধ প্রকাশ্যে, ১৩ নেতা বহিষ্কার  পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার ‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা

কর্মকর্তাদের হেনস্তা করা নিয়ে ববি ছাত্রদলের বিরোধ প্রকাশ্যে, ১৩ নেতা বহিষ্কার 

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। এর জেরে আজ শনিবার পৃথক দুটি আদেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, ১২ জনকে সংগঠনে নিষ্ক্রিয় থাকায় দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন- সহ সভাপতি মো. রাকিবুল ইসলাম ও মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, (সাবেক ছাত্রলীগ), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবের বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

জানা গেছে, ছাত্রদল নেতাকর্মীরা গত বুধবার দুপুরে পাঁচজন কর্মকর্তাকে মারধর করে প্রথমে প্রক্টরের দপ্তরে হস্তান্তর করেছে ও রাতে বন্দর থানায় সোপর্দ করা হয়। পরে থানায় মুচলেকা দিয়ে ৫ কর্মকর্তা মুক্তি পান। পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হুমায়ুন কবীরকে দপ্তর থেকে বের করতে গিয়ে ছাত্রদলের দু’পক্ষ হাতাহাতি লিপ্ত হয়।

সূত্রগুলো জানিয়েছে, হুমায়ুন কবীরের ছেলে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুলফিকার নাইন ও ছাত্রদলের সদ্য বহিষ্কৃত যুগ্ন সাধারণ সম্পাদক আজমাইন সাকিব ঘনিষ্ঠ বন্ধু। এ সম্পর্কের সুবাদে হুমায়ন কবীরকে লাঞ্ছিত করতে যাওয়া ছাত্রদলের গ্রুপটিকে বাধা দেন আজমাইন। এ নিয়ে ঘটনাস্থলেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

সূত্রগুলো আরও জানিয়েছে, আগেরদিন বৃহস্পতিবার উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে টেনে হেঁচড়ে লাঞ্ছিত করেছে আজমাইনের অনুসারী যুগ্ন সম্পাদক ইমরান হোসেন। তখন উপস্থিত অন্য ছাত্রদল নেতাকর্মীরা ইমরানকে বাধা দেন। দুইদিনের ঘটনার জেরে আজ শনিবার ১৩ জনকে বহিষ্কার করেছে ছাত্রদল। তবে কর্মকর্তাদের হেনস্তাকারীদের কেউ বহিষ্কার হননি। বহিষ্কারের বিষয়ে জানতে আজমাইনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে হেনাস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টও মেহেদী হাসান সোহাগ শনিবার জানিয়েছে, উপ-প্রধান প্রকৌশলীকে হেনাস্তার বিষয়টি তিনি দেখেননি। কেউ তার কাছে অভিযোগও করেনি। অপরদিকে উপ-প্রধান প্রকৌশলী জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

১৩ জন বহিষ্কার হওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম আরিফের ভাষ্য, কমিটি গঠনের পর থেকে ১২জন নিষ্ক্রিয় থাকায় হাইকমান্ড তাদের বহিষ্কার করেছে। অপরদিকে আজমাইন সাকিব শৃঙ্খলাভঙ্গ করায় বহিষ্কার হয়েছে। সে সংগঠনের সিনিয়র এক নেতার সঙ্গে দুর্ব্যবহার করেছে। কর্মকর্তাদের হেনস্তাকারী ছাত্রদল নেতারা মব করেননি বরং আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে তৎপরতা চালানো কর্মকর্তাদের তাদের প্রতিহত করা হয়েছে বলে মন্তব্য করেন শান্ত।

সভাপতি মোশাররফ বলেন, সাকিব পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুনকে রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছে। বহিষ্কৃত অপর ১২ জন যে অপরাধ করেছে তার চেয়ে বেশি অপরাধী সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com