March 10, 2026, 1:06 pm
বাউফল প্রতিনিধি ॥
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়। গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও নগদ সহায়তার চেক বিতরণ করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথি বলেন,
“দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকায় একটি ঘর নির্মাণ করা সম্ভব নয়। এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সামান্য সহায়তা মাত্র। সরকার যেমন এগিয়ে এসেছে, তেমনি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবানদেরও তাদের পাশে দাঁড়াতে হবে। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্র্নিমাণ করা কঠিন।”তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ ঘরই টিন দিয়ে নির্মিত হওয়ায় অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অনেক সময় ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ কারণে ফায়ার সার্ভিসকে আরও সক্রিয় ও দ্রুততর হতে হবে। পাশাপাশি বাউফলের উত্তরাঞ্চলে একটি আলাদা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তিনি।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ গোলাম মোর্শেদ মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা যুব বিভাগের আমির মো. রেদওয়ান উল্লাহ মাস্টার, পৌর আমির মাওলানা মুহাম্মদ সেলিমুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply