শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Logo

থানা থেকে পালালেন আটক পুলিশ কর্মকর্তা

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরিশালে থানা থেকে পালিয়েছেন মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন তিনি।

দেলোয়ার হোসেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই ও খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে।

তার সঙ্গে আরও আটক হন বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার মেয়ে নাহিদ হাসান (২৬), বরিশাল সদরের দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মো. মিরাজুল ইসলাম (৩৪) ও বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার হেমায়েত গাজীর ছেলে ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। এর আগে, একইদিন ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই বাড়ি থেকেই আটক করা হয় পুলিশের এএসআই দেলোয়ারসহ ৪ জনকে।

 

আটকের পর দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

থানা সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা থেকে পালিয়ে গেছেন। তবে বিষয়টা নিয়ে লুকোচুরি করছেন থানার ওসি রফিকুল ইসলাম। তিনি পালিয়ে যাওয়া দেলোয়ার হোসেনের বিষয়ে বলেন, পালাননি হয়তো ভয়ে দূরে কোথায় গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com