শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Logo

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ভান্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি রয়েছেন।

গ্রেফতারের পর দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ অনুমোদন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই দিন বিকালে ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অন্য দুজন হলেন, মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ ওঠে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com