বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১ মঠবাড়িয়া উপজেলার স্ত্রীর প্রতারণায় ৫১ লাখ টাকা খুইয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা পিরোজপুর ২৪ শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ সেই ‘অলৌকিক কবরের’ রহস্য উন্মোচন ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান! যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা যেভাবে ডেমোক্র্যাটদের প্রতীক হলো গাধা, রিপাবলিকানদের হাতি বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, পির-আউলিয়ার নাম ভাঙিয়ে ঝাড়ফুঁক

মঠবাড়িয়া উপজেলার স্ত্রীর প্রতারণায় ৫১ লাখ টাকা খুইয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে প্রায় ৫১ লাখ টাকা উপার্জন করেছিলেন হাফেজ মোস্তফা ফরাজী। স্বপ্ন ছিল দেশে ফিরে পরিবার নিয়ে সুখে থাকবেন। সেই স্বপ্নে উপার্জিত অর্থ পাঠিয়েছিলেন স্ত্রীর কাছে; কিন্তু এখন সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

রাজাপুর প্রেস ক্লাবে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে নিজের জীবনের এমন দুর্দশার কথা তুলে ধরেন মোস্তফা। তিনি মঠবাড়িয়া উপজেলার পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার আব্দুল বারেক ফরাজীর ছেলে। বিয়ের পর রাজাপুরেই বসবাস শুরু করেন।

লিখিত বক্তব্যে মোস্তফা অভিযোগ করেন, দুবাইয়ে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে স্ত্রী জোলেখার কাছে প্রায় ৫১ লাখ টাকা পাঠিয়েছেন তিনি; কিন্তু স্ত্রী ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে আংগারিয়া আলগি এলাকার মো. সাইফুলের সঙ্গে চলে গেছেন। এ বিষয়ে রাজাপুর পূবালী ব্যাংকের হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাইয়ের দাবি জানান তিনি।

 

মোস্তফার আরও অভিযোগ, রাজাপুরে তার ১৩ শতাংশ জমি ১২ লাখ টাকায় বিক্রির কথাবার্তা হয়। দলিল রেজিস্ট্রির পর তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে তার স্ত্রীসহ ১০-১২ জন ব্যক্তি হামলা ও মারধর করেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে মোস্তফা তার উপার্জিত অর্থ ও ব্যাংক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, জমির মালিকানা ও দলিল যাচাই, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

তবে মোস্তফার স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাগ করে তাকে তালাক দিয়েছি। তবে সে আগে বিয়ে করেছে, পরে আমি বিয়ে করেছি। আমি তার কোনো টাকা-পয়সা নিইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com