বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি মায়ের কোল থেকে সন্তান নিয়ে উধাও বাবা, সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে উদ্ধার ভোলা সদর উপজেলা নদীপথে সার পাচারকালে ২৯৮ বস্তা আটক করলেন বিক্ষুব্ধ কৃষকরা বরিশালে এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও ১০০ ছাড়াল ওয়েস্ট ইন্ডিজের রান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১ মঠবাড়িয়া উপজেলার স্ত্রীর প্রতারণায় ৫১ লাখ টাকা খুইয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা

মায়ের কোল থেকে সন্তান নিয়ে উধাও বাবা, সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটে একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে তাফসিন আহমেদ আরিশ নামের ৫ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার বেলা ১১টার দিকে আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে উপজেলার ভাসানচর ইউনিয়নের ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশুটির মা রেহানা আক্তার হেনা ঢাকার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সন্তানকে উদ্ধারের আবেদন করেন। আদালতের মামলা নম্বর ২৭০/২৬। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একটি সার্চ ওয়ারেন্ট জারি করেন।

 

মামলার এজাহার সূত্রে কাজীরহাট থানা পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে গত ১৫ মে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে নিয়ে তার মা বোনের বাসায় চলে যান। পরে শিশুটির বাবা আবুল মনসুর সেখানে গিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে সঙ্গে নেন। এরপর থেকে শিশুটিকে আর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রেহানা আক্তার। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও সন্তানের সন্ধান কিংবা ফেরত পাওয়ার বিষয়ে সমাধান না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। এ ঘটনায় দায়ের করা মামলায় আবুল মনসুর, কনা বেগম ও নুর আফজলের নাম উল্লেখ করা হয়েছে।

 

কাজীরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদালতের সার্চ ওয়ারেন্টভুক্ত শিশুটি ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসায় রয়েছে। পরে পুলিশের একটি দল রেহানা আক্তারের স্বজনদের নিয়ে সেখানে অভিযান চালায় এবং শিশুটিকে উদ্ধার করে।

 

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, শিশুটির মা ঢাকার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালতের জারি করা সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com