বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি মায়ের কোল থেকে সন্তান নিয়ে উধাও বাবা, সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে উদ্ধার ভোলা সদর উপজেলা নদীপথে সার পাচারকালে ২৯৮ বস্তা আটক করলেন বিক্ষুব্ধ কৃষকরা বরিশালে এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও ১০০ ছাড়াল ওয়েস্ট ইন্ডিজের রান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১ মঠবাড়িয়া উপজেলার স্ত্রীর প্রতারণায় ৫১ লাখ টাকা খুইয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমানকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি করে তাকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. তৈয়বুর রহমানকে আগামী ৫ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৭ নভেম্বর থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

 

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রোগীদের সঙ্গে অসদাচরণ এবং সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ সামনে আসে। এছাড়া রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে ওএসডি করেছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

তবে এসব অভিযোগ সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে ওএসডি হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডা. তৈয়বুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com