মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ প্রধান সড়কের ওপরে ড্রেজারের পাইপলাইন অবৈধ ড্রেজারে ক্ষতবিক্ষত বরিশাল, বাড়ছে দুর্ঘটনা হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের ২৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সময় কখনো থেমে থাকে না। প্রতিদিনের নানা ঘটনা একসময় অতীতের অংশ হয়ে ইতিহাসে জায়গা করে নেয়। এর মধ্যে কিছু ঘটনা বদলে দিয়েছে দেশ, সমাজ ও বিশ্বরাজনীতির গতিপথ। আবার এই দিনেই পৃথিবীতে জন্ম নিয়েছেন অনেক গুণী ও বিশিষ্ট ব্যক্তি, বিদায় নিয়েছেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা অনেকে।

অতীতের এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি ইতিহাসের ধারাবাহিকতা জানাও গুরুত্বপূর্ণ। তাই চলুন, জেনে নেওয়া যাক ২৪ নভেম্বর ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাগুলো।

ঘটনাবলি

৩৮০ – প্রথম থিওডোসিয়াস কনস্টান্টিনোপলে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন।

৮৪৭ – সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আন্তিয়খিয়া, দামেস্ক ও মসুলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

১৮৩৫ – টেক্সাসের প্রাদেশিক সরকার অশ্বারোহী পুলিশ বাহিনী ‘টেক্সাস রেঞ্জার্স’ গঠনের অনুমোদন দেয়।

১৯১৭ – যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে বোমা বিস্ফোরণে পুলিশ বিভাগের নয় সদস্য নিহত হন। ২০০১ সালের আগে দেশটির ইতিহাসে একক ঘটনায় পুলিশের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ছিল এটি।

১৯২৩ – বেলজিয়ামে প্রথমবারের মতো বেতার সম্প্রচার শুরু হয়।

১৯২৬ – ভারতের পুদুচেরিতে শ্রীঅরবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয়।

১৯৩৫ – সেনেগালের সমাজতান্ত্রিক দলের দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম স্লোভাক প্রজাতন্ত্র ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তিতে যোগ দেয়।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র মুক্ত ফরাসি বাহিনীকে লেন্ড-লিজ কর্মসূচির আওতায় সহায়তা দেয়।

১৯৪৩ – মাকিনের যুদ্ধে তারাওয়ার কাছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস লিসকম বে টর্পেডোর আঘাতে ডুবে যায়। এতে ৬৫০ জন নিহত হন।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৭৩তম বোম্বার্ডমেন্ট উইং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে টোকিওতে প্রথম বিমান হামলা চালায়।

১৯৬৯ – অ্যাপোলো ১২ মিশনের কমান্ড মডিউল প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে।

১৯৭৩ – ১৯৭৩ সালের তেল সংকটের প্রেক্ষাপটে জার্মানির অটোবানে জাতীয় গতিসীমা নির্ধারণ করা হয়।

১৯৯১ – মহাকাশ শাটল কর্মসূচির আওতায় আটলান্টিস মহাকাশযানে এসটিএস-৪৪ মিশন উৎক্ষেপণ করা হয়।

১৯৯২ – চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইট ৩৯৪৩ চীনের গুইলিনের কিফেংলিং বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের ১৪১ আরোহীর সবাই নিহত হন।

১৯৯৫ – দীর্ঘদিনের সংসদ বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

২০০১ – সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরের কাছে ক্রসএয়ারের ফ্লাইট ৩৫৯৭ বিধ্বস্ত হয়। এতে গায়িকা মেলানি থর্নটনসহ ২৪ জন নিহত হন।

২০১৫ – সিরিয়া-তুরস্ক সীমান্তে রুশ বিমানবাহিনীর একটি সুখোই সু-২৪ যুদ্ধবিমান তুর্কি বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করে।

২০১৫ – মিশরের আল-আরিশে একটি হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন নিহত ও ১২ জন আহত হন।

২০১৫ – তিউনিসিয়ার রাজধানী তিউনিসে প্রেসিডেন্ট গার্ডের সদস্যদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হন।

২০১৬ – কলম্বিয়া সরকার ও দেশটির বিপ্লবী সশস্ত্র বাহিনী সংশোধিত শান্তিচুক্তি স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে দেশটির ৫০ বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটে।

২০১৭ – মিশরের উত্তর সিনাইয়ের আল-রাওদা মসজিদে সন্ত্রাসী হামলায় ৩১১ জন নিহত ও ১২৮ জন আহত হন।

২০২২ – সাধারণ নির্বাচনের পাঁচ দিন পর মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে দেশটির দশম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

২০২৩ – ডেভিড ওলুওয়ালের স্মরণে নির্মিত ‘হিবিস্কাস রাইজিং’ ভাস্কর্যটি যুক্তরাজ্যের লিডসে উন্মোচন করা হয়।

আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৬৩২ – হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা।

১৬৫৫ – সুইডেনের রাজা একাদশ চার্লস।

১৭৮৪ -জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৬০ – গণিতজ্ঞ কালীপদ বসু।

১৮৬৪ – অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৮৭৬ – জাপানি অণুজীববিদ হিডেও নোগুচি।

১৯০৪ – হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।

১৯৩০ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৩১ – রবি ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৫০৪ – স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা।

১৫২৪ – বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা।

১৭৪১ – সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা।

১৮৫৮ – ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা।

১৮৮৪ – বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।

১৯৩৪ – বীরেন্দ্রনাথ শাসমল, ভারতের বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা।

১৯৬৩ – লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র আততায়ী।

১৯৮২ – বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা।

২০১৭- সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com