মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ প্রধান সড়কের ওপরে ড্রেজারের পাইপলাইন অবৈধ ড্রেজারে ক্ষতবিক্ষত বরিশাল, বাড়ছে দুর্ঘটনা হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের ২৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

তিনি যখন মাঠে নামেন, তার বুটে খচিত থাকে তিনটি পতাকা। একটা তার দেশ যুক্তরাষ্ট্রের, অন্য দুটোর একটি বাংলাদেশের। দেশটির হয়ে খেলবেন না কখনো, তবে বাংলাদেশের প্রতি নাড়ির টানটা একটুও কম নেই কাভান সুলিভানের। সেই কাভান এবার ইতিহাস গড়ে ফেললেন। মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়ে ফেলেছেন রেকর্ড।

এ পুরস্কারের জন্য ২২ বছর বয়সী ফুটবলারদের বিবেচনায় আনে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। সেখানে মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সেই পুরস্কারটি জিতেছেন সুলিভান। খেলোয়াড়, সংবাদমাধ্যম এবং ক্লাবের কারিগরি বিভাগের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়েছেন সুলিভান। ভোটের তিনটি বিভাগেই ছিলেন সবার ওপরে। সংবাদমাধ্যমের ৮০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। সতীর্থ পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে পেয়েছেন ৬০.৩৪ শতাংশ ভোট।

ভোটে সুলিভানের পেছনে পড়েছেন নিউইয়র্ক রেড বুলসের দুই তরুণ ফুটবলার। জুলিয়ান হল হয়েছেন দ্বিতীয়। আদ্রি মেহমেতি হয়েছেন তৃতীয়।

এমএলএসে নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম মৌসুমেই নজর কেড়েছেন সুলিভান। ২৯ ম্যাচে করেছেন ৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখেছেন তিনি। এর আগে এমএলএসের কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত গোলে অবদান রাখতে পারেননি।

এখানেই শেষ নয়; টানা ১০ ম্যাচে গোল করেছেন অথবা সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সুলিভান। এমএলএসের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে এটিও নতুন রেকর্ড।

গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন সুলিভান। সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জেতার রেকর্ডও তার দখলে। এবার সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটিও জিতে নিয়েছেন তিনি।

জাতীয় দলেও এরই মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন এ তরুণ। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দেশটির জাতীয় দলের মূল একাদশে জায়গা পান সুলিভান। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সি গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি।

২০২০ সাল থেকে এমএলএস সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। এবারের পুরস্কারটির জন্য বিবেচনা করা হচ্ছিল ২০০৪ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের। সেখানে কাভানের জন্ম তারও ঢের পরে, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ এই পুরস্কারের জন্য অন্তত আরও ৪ বার বিবেচিত হতে পারবেন তিনি।

সুলিভানের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। তার দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের ফুটবলার। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি, সেই সুবাদে দুজনকে দলে টানার সুযোগ পেয়েছে বাফুফে।

তবে কাভান গেছেন ভিন্ন পথে। তিনি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। শিগগিরই যাচ্ছেন ইউরোপিয়ান ফুটবলেও। তার আগেই তিনি যুক্তরাষ্ট্রে গড়ছেন একের পর এক ইতিহাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com