মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ প্রধান সড়কের ওপরে ড্রেজারের পাইপলাইন অবৈধ ড্রেজারে ক্ষতবিক্ষত বরিশাল, বাড়ছে দুর্ঘটনা হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের ২৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়াকে এক লাখ টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, পৌরসভার চলমান একটি উন্নয়ন প্রকল্পের ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ঘুসের এক লাখ টাকা নেওয়ার সময় রুবেল মিয়াকে হাতেনাতে ধরা হয় এবং তার পকেট থেকে ওই টাকা জব্দ করা হয়।

দুদক কর্মকর্তা আরও জানান, শুধু এ ঠিকাদারই নন, পৌরসভার প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকেই ঘুস নিতেন অভিযুক্ত প্রকৌশলী। এভাবে তিনি বিপুল সম্পদও গড়ে তুলেছেন।

গ্রেফতার রুবেল মিয়াকে বর্তমানে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। ঘুস গ্রহণের অভিযোগে মামলা দায়ের শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com