মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ প্রধান সড়কের ওপরে ড্রেজারের পাইপলাইন অবৈধ ড্রেজারে ক্ষতবিক্ষত বরিশাল, বাড়ছে দুর্ঘটনা হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের ২৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগা সেতুর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, এর পুরো কৃতিত্ব বাউফলবাসীর বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বাউফলের বগা সেতুর নির্মাণকাজের প্রস্তুতি ও অগ্রগতি সরেজমিন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি বাউফল, দশমিনা ও গলাচিপাসহ দক্ষিণাঞ্চলের প্রায় ২২ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতুর কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু করার ব্যবস্থা করেছেন। আমরা আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরুর অপেক্ষায় আছি। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও অনুমোদন মিলেছে। এছাড়া চীনা কোম্পানিও অগ্রাধিকার ভিত্তিতে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ হাতে নিয়েছে।

সেতুর কৃতিত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, এ সেতু নির্মাণ হলে এর কৃতিত্ব কার? আমি বলি, সর্বপ্রথম কৃতিত্ব মহান আল্লাহতায়ালার। এরপর এর পুরো কৃতিত্ব দেব বাউফলবাসীকে; কোনো একক ব্যক্তি অথবা দলকে নয়। বাউফলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়িত হচ্ছে। সেতু নির্মাণে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য বলেন, জমি অধিগ্রহণ থেকে শুরু করে যারা সয়েল টেস্টসহ (মাটি পরীক্ষা) বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তারা রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা করি। দুমকি ও বাউফলবাসীর উদ্দেশে বলতে চাই, এ নদী দুই উপজেলাকে যেভাবে আলাদা করে রেখেছিল, সেতুটি হলে তা আমাদের শারীরিক ও মানসিক বন্ধনে আবদ্ধ করবে। দুমকিবাসীর অতীতেও সার্বিক সহযোগিতা ছিল, ভবিষ্যতেও থাকবে।

উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, স্থানীয় নেতাদের অনুরোধ করব, আপনারা সেতুর কাজ সার্বক্ষণিক তদারকি করবেন। ইতোমধ্যে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমদিকে তার উপস্থিতিতে এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রত্যাশা ব্যক্ত করেছি। প্রধানমন্ত্রী প্রাথমিক সম্মতি দিয়েছেন, শিগগিরই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

সেতু বাস্তবায়নের পেছনের প্রেক্ষাপট তুলে ধরে ড. মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বগা সেতু নিয়ে আমরা তিন দফা বৈঠক করেছিলাম। তিনি সংশ্লিষ্ট সচিবদের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং বরিশাল ও পটুয়াখালীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন করে দ্রুত সেতু বাস্তবায়নের নির্দেশনা দেন। বর্তমান সরকারকেও ধন্যবাদ জানাই যে, বিগত সরকারের ধারাবাহিকতায় কার্যক্রমটি এগিয়ে নিতে তারা আন্তরিকতা ও দরদ নিয়ে কাজ করছে। সর্বশেষ অনুমোদন দেওয়ায় চীনের প্রতিও বাউফলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

পরিদর্শনকালে বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান, পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা শূরা সদস্য মো. আতিকুর রহমান নজরুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, বগা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম ও বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ওই সময় মন্ত্রী জানান, শিশু আবিরার চিঠি পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বগা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী এ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com